Showing posts with label Song Lyrics. Show all posts
Showing posts with label Song Lyrics. Show all posts
বেহায়া মন গানের কথা (behaya mon lyrics)

বেহায়া মন গানের কথা (behaya mon lyrics)

  • By: কুড়েঘর ব্যান্ড

কাটা গায়ে নূন ছিটায়া ,
খুচাইয়া তুলতেছো ছাল ,
আইজ আমার ঘটিল জঞ্জাল………
বেহাইয়া মনটা তোমারে ভালোবাসিয়া ,
আইজ আমার ঘটিল জঞ্জাল………
ও তুই যতই দিয়েছিস নিঠুর ,
ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর ।
যেমন প্রভুর দার ছাড়েনা কুকুর
যতই করুক বেত্রাঘাত ………
তোর লাইগা বেহাইয়া মনটা
করে রে উতপাত ।
আমি শুন বলি রে প্রাণনাথ ,
তোর লাইগা বেহাইয়া মনটা
করে রে উতপাত …………
বেহাইয়া মনটা তোমারে ভালোবাসিয়া ,
আইজ আমার ঘটিল জঞ্জাল………
তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী ,
মাঝসাগরে প্রেমের নাউটা ডুবাইয়া দিলি ।
ও তুই কোন বা দোষে কোন কারণে
ছাইড়া দিলি আমার সাথ …………
তোর লাইগা বেহাইয়া মনটা
করে রে উতপাত …………
আমি শুন বলি রে প্রাণনাথ ,
তোর লাইগা বেহাইয়া মনটা
করে রে উতপাত …………
বেহাইয়া মনটা তোমারে ভালোবাসিয়া ,
আইজ আমার ঘটিল জঞ্জাল………
এই মন তোমাকে দিলাম লিরিক্স

এই মন তোমাকে দিলাম লিরিক্স

  • শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
  • অ্যালবামঃ মানসী
  • সুরকারঃ আনোয়ার পারভেজ
  • গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ ছায়াছবি

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।
বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম।।
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম।।

Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) By Andrew Kishore & Konok Chapa Lyrics

Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) By Andrew Kishore & Konok Chapa Lyrics

Title : Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো)
Artist : Andrew Kishore & Konok Chapa
Album : তোমাকে চাই

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার 
নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় 
ছোয়া
গভীরের এই বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics


Title : Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)
Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী

Download : Tumi Je Amar Kobita

 

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।

তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।

Google Search

The Web Only Soulsbox