Showing posts with label Wordpress. Show all posts
Showing posts with label Wordpress. Show all posts
কিভাবে আপনার সাইটের এলেক্সা র‍্যাঙ্ক খুব দ্রুত কমাবেন? কার্যকরী ১০ টি টিপস।

কিভাবে আপনার সাইটের এলেক্সা র‍্যাঙ্ক খুব দ্রুত কমাবেন? কার্যকরী ১০ টি টিপস।

একজন সচেতন ব্লগার হিসেবে আপনি অবশ্যই চাইবেন আপনার ব্লগ বা সাইটের এলেক্সা র‍্যাঙ্ক কিভাবে খুব দ্রুত কমানো যায়। কারণ অনেকদিন থেকেই গুগল পেজ-র‍্যাঙ্ক আপডেট হচ্ছে না, তাই আমরা এখন একটি সাইট বা ব্লগ এর জনপ্রিয়তা বিবেচনা করার জন্য এলেক্সা র‍্যাঙ্ক, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, মোজ র‍্যাঙ্ক ইত্যাদি-কে খুবই গুরুত্ব দিয়ে থাকি। আপনি হয়তো অনেকভাবে চেষ্টা করছেন আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য কিন্তু পারেন নাই, কারন আপনি হয়তো সঠিক-ভাবে চেষ্টা করে নাই। মাত্র ৩ মাসের মধ্যে আমার একটি ব্লগ (..............com) এর এলেক্সা র‍্যাঙ্ক ১ লক্ষ এবং মাত্র ৬ মাসের মধ্যে ৩০ হাজারের মধ্যে নিয়ে আসতে পেরেছি।
যাই-হোক, এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে ১০ টি টিপস শেয়ার করবো। আশা করি আপনাদের উপকারে আসবে।
১. এলেক্সা ভেরিফাই করা
আপনার সাইট লাইভ এ উঠানোর পরে প্রথম কাজ হলো এলেক্সা তে ভেরিফাই করা। এইটা নির্ধারণ করে যে আপনিই এই সাইটের মালিক। এলেক্সা ভেরিফাই করা খুবই সহজ কাজ। প্রথমে এলেক্সা সাইট এ গিয়ে রেজিষ্টার করুন। তারপর আপনার সাইট ক্লেইম করুন। এলেক্সা থেকে একটি ভেরিফিকেশন ফাইল আপনার সার্ভার এ তুলে অথবা হোমপেইজ এ একটি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে পারবেন। এই লিঙ্ক ব্যবহার করে আপনার সাইট এলেক্সা ভেরিফাই করুন
২. এলেক্সা টুলবার ব্যবহার করুন
এলেক্সা র‍্যঙ্ক দ্রুত কমানোর জন্য এলেক্সা টুল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ন। আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন (মোজিলা বা ক্রোম) সেখানে এলেক্সা টুল টির একটা এড-অন ইনস্টল করে নিন। এই টুল এর সাহায্যে আপনি এলেক্সা র‍্যাঙ্ক চেক করা, সার্চ করা ইত্যাদি করতে পারবেন।
৩. আপনার সাইটে এলেক্সা উইডজেট ব্যবহার করুন
এলেক্সা ঐ সাইট বা ব্লগ কে পছন্দ করে যারা তাদের সাইট বা ব্লগ এ এলেক্সা উইডজেট ব্যবহার করে। আপনি আপনার সাইট এর সাইড-বার বা ফুটারে একটি এলেক্সা উইডজেট ব্যবহার করতে পারেন যেখানে আপনার সাইট এর এলেক্সা র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক সহ আরো কিছু ডাটা দেখাবে।
৪. আপনার ব্লগ/সাইট সবসময় হালনাগাদ রাখুন
ব্লগ বা সাইট হালনাগাদ রাখা একটি ব্লগ বা সাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ন। সব-সময় আপনার ব্লগ হালনাগাদ থাকলে আপনে খুব সহজেই সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিসিটির পাবেন, পাশাপাশি এটি আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক কমাতেও সাহায্যে করবে।
৫. ব্লগে ইউনিক পোষ্ট প্রকাশ করুন
ব্লগে সব সময় ইউনিক (কপিরাইট ফ্রি) পোষ্ট পাবলিশ করুন। কখনোই ব্লগে কপিরাইটেড কনেন্ট পাবলিশ করবেন না। এইটা আপনার ব্লগের কীওয়ার্ড র‍্যাঙ্কিং এ খারাপ প্রভাব ফেলবে, সাথে সাথে এলেক্সা র‍্যাঙ্ক এ ও খারাপ প্রভাব ফেলবে।
৬. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুন
ব্লগের এস.ই.ও. এর কাজ করে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুন। সার্চ ইঞ্জিন থেকে যত বেশি ভিজিটর আসবে, আপনার ব্লগের এলেক্সা র‍্যাঙ্ক তত-তাড়াতাড়ি কমবে।
৭. এলেক্সা সম্পর্কে আপনার ব্লগে রিভিউ লিখুন
অনেকে এইটা কে গুরুত্ব দেয়া না। এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য এইটা খুবই গুরুত্ব বহন করে যা আমি নিজ অবিজ্ঞতা থেকে বলতে পারি। আপনার ব্লগ যদি মানি মেকিং, ব্লগিং বা এস.ই.ও. ইত্যাদির উপরে হয় তাহলে আপনি আপনার সাইট এ এলেক্সা সম্পর্কে একটি রিভিউ লিখেন এবং এলেক্সা কে ২/১ টা ব্যাকলিঙ্ক দিন, দেখবেন আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক খুব দ্রুত কমে যাচ্ছে।
৮. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন
এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজ করে। আপনার সাইট এর প্রতিটা পোষ্ট এর লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট এ প্রতিনিয়ত শেয়ার করবেন। এতে করে আপনে অনেক রেফারেল ভিজিটর পাবেন সাথে সাথে আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক ইম্প্রুভ হবে।
৯. ব্লগ কমেন্টিং খুবই কাজের
যেইসব ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক, ডোমেইন অথরিটি, পেজ র‍্যাঙ্ক অনেক ভালো এবং আপনার ব্লগ রিলেটেড, সেই সব ব্লগ এ নিয়মিত কমেন্ট করুন। বিশেষ করে যখন আপনার ব্লগ এ নতুন পোষ্ট পাবলিশ করবেন তারপরে কমেন্ট করুন। তাতে করে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন আর ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক ও খুব তাড়াতাড়ি ভালো হবে।
১০. গেষ্ট পোষ্টিং
আপনি যদি ব্লগিং এ নতুন হয়ে থাকেন তাহলে গেষ্ট পোষ্টিং আপনার জন্য কিছুটা কঠিন হবে। তবে এটি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া, রেফারেল ভিজিটর পাওয়া এবং সাথে সাথে এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য অনেক উপকারি।
আপনার যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
আর হ্যাঁ, এটি বাংলায় লেখা আমার প্রথম ব্লগ পোষ্ট, তাই কোন ভূল-ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন।

কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সেরা ১০টি অফ-পেজ এস.ই.ও টিপস !

ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সেরা ১০টি অফ-পেজ এস.ই.ও টিপস !

ব্লগ বা সাইট এর ভিজিটর বাড়ানোর জন্য এস.ই.ও. (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) খুবই গুরুত্বপূর্ণ যার কারনে অনেক নতুন ব্লগাররাই ব্লগিং এ সফল হতে পারেন না। এস.ই.ও. কে মুলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অন-পেজ এস.ই.ও. এবং অফ-পেজ এস.ই.ও.। আপনার ব্লগের পরিপূর্ণ এস.ই.ও. এর জন্য দুইটাই খুবই গুরুত্ব বহন করে। যদি একটি ভালো-ভাবে করেন আর অন্যটি না করেন তাহলে আপনে সার্চ ইঞ্জিন থেকে ভালো ভিজিটর পাবেন না।
Off Page SEO Techniques

১. সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করুন

সার্চ ইঞ্জিন থেকে অনেক পরিমান ট্রাফিক এবং ভালো মানের ব্যাকলিঙ্ক পাবার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অনেক গুরুত্বপূর্ণ। জনপ্রিয় কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট ইত্যাদি সাইটগুলো ব্যবহার করে খুব সহজেই অনেক রেফারেল ট্রাফিক পাওয়া যায়। আপনি শুধু মাত্র এই সাইটগুলাতে ভালোভাবে প্রোফাইল তৈরী করুন এবং আপনার প্রোফাইলকে ভালোভাবে সাজান। অন্যান্য ব্লগারদের সাথে যুক্ত হোন এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাদের মতামত জানার চেষ্টা করুন। প্রতিনিয়ত আপনার ব্লগ এর নতুন নতুন পোষ্ট এর লিঙ্কগুলো শেয়ার করুন।

২. ব্লগ কমেন্টিং

মানসম্মত ব্যাকলিঙ্ক এবং সেই সাথে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর জন্য ব্লগ কমেন্টিং একটি কার্যকর উপায়। আপনি খুব সহজেই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে অনেক মানসম্মত ব্যাকলিঙ্ক করতে পারবেন যা আপনার ব্লগ এর কীওয়ার্ড র‍্যাঙ্ক করতে অনেক সাহায্যে করবে। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনার ব্লগ এর সিমিলার কিছু ব্লগ খুঁজে বের করুন যাদের পেজ র‍্যাঙ্ক, এলেক্সা রেঙ্ক, ডোমেইন অথরিটি ভালো; তারপর নিয়মিত সেই ব্লগ গুলাতে কমেন্ট করুন। মনে রাখবেন, কমেন্ট করার সময় স্পাম করবেন না, সবসময় গঠনমূলক কমেন্ট করবেন, তাহলেই আপনার কমেন্ট এপ্রুভ হবে।

৩. ডিরেক্টরি সাবমিশন

আপনার ব্লগ এর কীওয়ার্ড র‍্যাঙ্ক করানোর জন্য এবং মানসম্মত ব্যাকলিঙ্ক পাবার জন্য ডিরেক্টরি সাবমিশন এখনো অনেক গুরুত্ব বহন করে। ডিরেক্টরি সাবমিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিরেক্টরি গুলার এলেক্সা র‍্যাঙ্ক, পেজ র‍্যাঙ্ক এবং ডোমেইন অথরিটি যাতে ভালো হয় (ডোমেইন অথরিটি যাতে ২০ এর কম না হয়)। যদি সম্ভব হয় তাহলে প্রতিটা ডিরেক্টরি এর জন্য ভিন্ন-ভিন্ন মেটা-ডিসক্রিপসন, মেটা কীওয়ার্ড আর ডিসক্রিপশন ব্যবহার করবেন। তাহলে খুব তাড়াতাড়ি আপনার লিঙ্ক এপ্রুভ হবে এবং সার্চ ইঞ্জিন থেকে দ্রুত ভালো ভিজিটর পাবেন।

৪. সোশ্যাল বুকমার্কিং

ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সোশ্যাল বুকমার্কিং আরেকটি জনপ্রিয় উপায়। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত আপনে কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন এবং সাথে সাথে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন। ভালোমানের কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট এর রেজিস্ট্রেশন করুন এবং সম্ভব হলে আপনার ব্লগ এর প্রতিটা পোষ্ট শেয়ার করুন।

৫. ফোরাম পোষ্টিং

ফোরাম পোষ্টিং একটি পুরাতন অফ-পেজ এস.ই.ও. টেকনিক যা এখনো অনেক জনপ্রিয়। ফোরাম পোষ্ট এবং সিগনেচার থেকে খুব সহজেই ব্যাকলিঙ্ক পাওয়া যায় যা সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়াতে সাহায্য করে। অনেকেই বলে সিগনেচার লিঙ্ক স্পাম হিসেবে গণ্য করা হয়, কিন্তু আপনি যদি গঠনমূলক পোষ্ট এবং ফোরামে নিয়মিত অংশগ্রহণ করেন তাহলে সিগনেচার লিঙ্ক স্পাম হিসেবে ধরা হয় না।

৬. আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন

আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন ও একটি পুরাতন টেকনিক, এটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে এখনো ভালো কাজে দেয়। আর্টিকেল সাবমিশন এর সাহায্যে আপনি খুব সহজেই ভালো মানের ব্যাকলিঙ্ক এবং অনেক রেফারেল ভিজিটর পাবেন।

৭. গেষ্ট পোষ্টিং

গেষ্ট পোষ্টিং নতুনদের জন্য কিছুটা কঠিন হলেও একটি অনেক কার্যকরী একটি উপায়। এই সাহায্যে অনেক ভালো মানের ব্যাকলিঙ্ক এবং সেই সাথে অনেক রেফারেল ভিজিটর পাওয়া যায়। গেষ্ট পোষ্টিং এর সময় অবশ্যই মনে রাখবেন, আপনে যে ব্লগে গেষ্ট পোষ্ট করবেন সেই ব্লগ যাতে আপনার ব্লগ নিচে এর অনুরূপ হয়।

৮. আর.এস.এস. ফিড ডিরেক্টরি সাবমিশন

আর.এস.এস. ফিড ডিরেক্টরি ভালোমানের ব্যাকলিঙ্ক এর জন্য ভালো একটি উৎস। সার্চ ইঞ্জিন এর সাহায্যে ভালো পেজ র‍্যাঙ্ক এবং এলেক্সা র‍্যাঙ্ক এর কিছু ফিড ডিরেক্টরি খুঁজে বের করুন তারপর সেই ডিরেক্টরিগুলোতে আপনার ব্লগ এর ফিড লিঙ্ক অথবা ব্লগ লিঙ্ক সাবমিট করুন। আপনার ব্লগে যখন নতুন পোষ্ট প্রকাশ করবেন তখন ফিড ডিরেক্টরি সয়ংক্রিয়ভাবে আপনার পোষ্ট তাদের ডিরেক্টরিতে প্রকাশ করবে।

৯. লিঙ্ক এক্সচেঞ্জ

লিঙ্ক এক্সচেঞ্জ আরেকটি পুরাতন অফ-পেজ এস.ই.ও. টেকনিক যা এখনো কার্যকরি যদি আপনি ঠিকমত করতে পারেন। কিছু থার্ড-পার্টি সাইট আছে যেগুলার সাহায্যে আপনি অন্যান্য ব্লগ/সাইট এর সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারবেন। লিঙ্ক এক্সচেঞ্জ এর সময় মনে রাখবেন, আপনে যেই সাইট/ব্লগ এর সাথে লিঙ্ক একচেঞ্জ করতেছেন সেটা যাতে আপনার ব্লগ এর সিমিলার হয়।

১০. ভিডিও মার্কেটিং


ভিডিও মার্কেটিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি অফ-পেজ এস.ই.ও. টেকনিক যা দিয়ে সহজেই সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানো সম্ভব। আপনার ব্লগ রিলেটেড কিছু ভিডিও তৈরি করুন তারপর সেইগুলা ইউটিউভ, ভিমো বা অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট এ পাবলিশ করুন। এতে করে আপনে মান-সম্মত ব্যাকলিঙ্ক ও পাবেন সাথে সাথে রেফারেল ভিজিটর ও পাবেন।
ওয়ার্ডপ্রেস ব্লগের এস.ই.ও. এর জন্য সেরা ৫টি প্লাগিন্স

ওয়ার্ডপ্রেস ব্লগের এস.ই.ও. এর জন্য সেরা ৫টি প্লাগিন্স

ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস.ই.ও.) খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ ভিজিটর পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্লগের সঠিকভাবে এই.ই.ও. এর কাজ করতে হবে। আমরা সবাই জানি যে, ওয়ার্ডপ্রেস এস.ই.ও. ফ্রেন্ডলী, তাই খুব সহজেই কিছু কার্যকরী পন্থা অবলম্বন করে আমরা আমদের ব্লগে সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিজিটর পেতে পারি। এস.ই.ও. এর কাজ সঠিকভাবে করার জন্য আপনাকে অন-পেজ ও অফ-পেজ দুটোই ভালোভাবে করতে হবে। ওয়ার্ডপ্রেস ব্লগে অন-পেজ ও অফ-পেজ এস.ই.ও. করার জন্য আপনি কিছু প্লাগিন্স ব্যবহার করতে পারেন যা আপনার ব্লগকে আরো বেশী এস.ই.ও. ফ্রেন্ডলী করবে। চলুন দেখে নেওয়া যাক,ওয়ার্ডপ্রেস ব্লগের এস.ই.ও. এর জন্য সেরা ৫টি প্লাগিন্স

১. ওয়ার্ডপ্রেস এস.ই.ও. বাই ইয়োষ্ট(WordPress SEO by Yoast)

ওয়ার্ডপ্রেস ব্লগের এস.ই.ও. এর জন্য ওয়ার্ডপ্রেস এস.ই.ও. বাই ইয়োষ্ট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি প্লাগিন। লক্ষ লক্ষ ওয়েবমাষ্টাররা তাদের ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইট অপ্টিমাইজ করার জন্য এই প্লাগিনটা ব্যবহার করে থাকেন। আপনি খুব সহজেই এই প্লাগিনটার সাহায্যে আপনার ব্লগের প্রায় সব ধরনের অন-পেজ এস.ই.ও. এর কাজ করতে পারবেন। এছাড়াও অফ-পেজ এস.ই.ও. এর জন্য এই প্লাগিনটা অনেক উপকারী।WordPress SEO by Yoast

ওয়ার্ডপ্রেস এস.ই.ও. বাই ইয়োষ্ট ব্যবহার করার কিছু সুবিধা

  • প্রতিটা পোষ্ট ও পেজ এর আলাদা আলাদা মেটা ডিসক্রিপশান ও মেটা কিওয়ার্ডস
  • ফোকাসিং কিওয়ার্ডস ঠিক করে দেওয়া
  • এক্স.এম.এল. সাইটম্যাপ
  • সোশ্যাল ইন্ট্রিগেশন
  • পেজ অ্যানালাইটিকস
  • কিওয়ার্ড অ্যানালাইসিস
  • আর.এস.এস অপ্টিমাইজেশন
  • রোবট টেক্সট ফাইল তৈরী করা ও সম্পাদন করা
  • গুগল, বিং, ইয়ান্ডেক্স, এলেক্সা ও পিন্টারেস্ট ভেরিফাই করা সহ আরো অনেক সুবিধা।
  • ডাউনলোড লিঙ্ক

২. এস.ই.ও. প্রেসর (SEOPressor)

এস.ই.ও. প্রেসর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস এস.ই.ও. প্লাগিন। এই প্লাগিনে অনেকগুলো ফিচার রয়েছে যা খুব সহজেই আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করাতে সাহায্য করবে। অন-পেজ এস.ই.ও. হচ্ছে এস.ই.ও. এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আপনি এই প্লাগিনের সাহায্যে খুব সহজেই করতে পারবেন। এই প্লাগিনেই সাহায্যে আপনি আপনার ব্লগের প্রতেকটা কন্টেন্ট এর এস.ই.ও. এর স্কোর বাড়াতে পারবনে।

এস.ই.ও. প্রেসর এর কিছু ফিচার

  • অন-পেজ এস.ই.ও. সুবিধা
  • এডভান্স অফ-পেজ এস.ই.ও. ফিচার
  • কিওয়ার্ড এনালাইসিস, কিওয়ার্ড সাজেশন ও কিওয়ার্ড ডেনসিটি নির্নয়
  • সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলী
  • ইমেজ অপটিমাইজেশন
  • স্মার্ট লিঙ্কিং
  • রিচ স্নাইপেট সাপোর্টেড
  • ডাউনলোড লিঙ্ক

৩. অল ইন ওয়ান এস.ই.ও. প্যাক (All in One SEO Pack)

অল ইন ওয়ান এস.ই.ও. প্যাক হচ্ছে আরেকটি ফ্রি এস.ই.ও. প্লাগিন যা আপনি নিশ্চিন্তে আপনার ব্লগে ব্যবহার করতে পারেন। এই প্লাগিনটি সয়ংক্রিয় ভাবে আপনার ব্লগের প্রাথমিক এস.ই.ও. অপটিমাইজেশন এর কাজ করে দিবে। এছাড়াও এই প্লাগিনটার আরো অনেক ফিচার রয়েছে যা আপনার ব্লগকে এস.ই.ও. ফ্রেন্ডলী করতে সাহায্য করবে।All in One SEO Pack

অল ইন ওয়ান এস.ই.ও. প্যাক এর কিছু ফিচার

  • গুগল অ্যানালাইটিক্স সাপোর্টেড
  • এক্স.এম.এল. সাইটম্যাপ
  • প্রত্যেকটা পেজ এবং পোষ্ট এর জন্য পৃথক পৃথক টাইটেল, মেটা ডিসক্রিপশান ও মেটা কিওয়ার্ডস
  • সোশ্যাল অপটিমাইজড
  • ডুপ্লিকেট কন্টেন্ট খুঁজে বের করা সহ আরো অনেক ফিচার
  • ডাউনলোড লিঙ্ক

৪. এস.ই.ও. আল্টিমেট (SEO Ultimate)

এস.ই.ও. আল্টিমেট আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এস.ই.ও. প্লাগিন যা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আপনি খুব সহজেই এই প্লাগিনের সাহায্যে আপনার ব্লগের এস.ই.ও. এর কাজ করতে পারেন যা আপনাকে সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্ক পেতে সাহায্য করবে।SEO Ultimate

এস.ই.ও. আল্টিমেট এর ফিচার সমূহ

  • টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশান ও মেটা কীওয়ার্ডস
  • নো-ইন্ডেক্স ফিচার
  • ওপেন-গ্রাফ সাপোর্টেড
  • স্লাগ ফিচার
  • কনিকাল ইউ.আর.এল. ফিচার
  • অটো লিঙ্কিং
  • এস.ই.ও. উইডজেট
  • ডাউনলোড লিঙ্ক

৫. এস.ই.ও. প্লাগিন বাই স্কুইরলি(SEO Plugin by SQUIRRLY)

এস.ই.ও. প্লাগিন বাই স্কুইরলি ও আরেকটি জনপ্রিয় এস.ই.ও. প্লাগিন যা মূলত আপনাকে এস.ই.ও. ফ্রেন্ডলী কন্টেন্ট লিখতে সাহায্য করবে। এছাড়াও এই প্লাগিনের সাহায্যে আপনি সব ধরনের অন-পেজ এস.ই.ও. এর কাজ করতে পারবেন।SEO Plugin by SQUIRRLY

এস.ই.ও. প্লাগিন বাই স্কুইরলি কিছু ফিচার


  • কীওয়ার্ড ও কন্টেন্ট এনালাইসিস
  • ফ্রি ইমেজ ফিচার
  • মেটা ডেসক্রিপশান ও মেটা কীওয়ার্ড অপশন
  • ইমেজ অপটিমাইজেশন
  • ডাউনলোড লিঙ্ক

Google Search

The Web Only Soulsbox