Showing posts with label Blogger/Blogspot. Show all posts
Showing posts with label Blogger/Blogspot. Show all posts
কিভাবে আপনার সাইটের এলেক্সা র‍্যাঙ্ক খুব দ্রুত কমাবেন? কার্যকরী ১০ টি টিপস।

কিভাবে আপনার সাইটের এলেক্সা র‍্যাঙ্ক খুব দ্রুত কমাবেন? কার্যকরী ১০ টি টিপস।

একজন সচেতন ব্লগার হিসেবে আপনি অবশ্যই চাইবেন আপনার ব্লগ বা সাইটের এলেক্সা র‍্যাঙ্ক কিভাবে খুব দ্রুত কমানো যায়। কারণ অনেকদিন থেকেই গুগল পেজ-র‍্যাঙ্ক আপডেট হচ্ছে না, তাই আমরা এখন একটি সাইট বা ব্লগ এর জনপ্রিয়তা বিবেচনা করার জন্য এলেক্সা র‍্যাঙ্ক, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, মোজ র‍্যাঙ্ক ইত্যাদি-কে খুবই গুরুত্ব দিয়ে থাকি। আপনি হয়তো অনেকভাবে চেষ্টা করছেন আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য কিন্তু পারেন নাই, কারন আপনি হয়তো সঠিক-ভাবে চেষ্টা করে নাই। মাত্র ৩ মাসের মধ্যে আমার একটি ব্লগ (..............com) এর এলেক্সা র‍্যাঙ্ক ১ লক্ষ এবং মাত্র ৬ মাসের মধ্যে ৩০ হাজারের মধ্যে নিয়ে আসতে পেরেছি।
যাই-হোক, এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে ১০ টি টিপস শেয়ার করবো। আশা করি আপনাদের উপকারে আসবে।
১. এলেক্সা ভেরিফাই করা
আপনার সাইট লাইভ এ উঠানোর পরে প্রথম কাজ হলো এলেক্সা তে ভেরিফাই করা। এইটা নির্ধারণ করে যে আপনিই এই সাইটের মালিক। এলেক্সা ভেরিফাই করা খুবই সহজ কাজ। প্রথমে এলেক্সা সাইট এ গিয়ে রেজিষ্টার করুন। তারপর আপনার সাইট ক্লেইম করুন। এলেক্সা থেকে একটি ভেরিফিকেশন ফাইল আপনার সার্ভার এ তুলে অথবা হোমপেইজ এ একটি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে পারবেন। এই লিঙ্ক ব্যবহার করে আপনার সাইট এলেক্সা ভেরিফাই করুন।
২. এলেক্সা টুলবার ব্যবহার করুন
এলেক্সা র‍্যঙ্ক দ্রুত কমানোর জন্য এলেক্সা টুল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ন। আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন (মোজিলা বা ক্রোম) সেখানে এলেক্সা টুল টির একটা এড-অন ইনস্টল করে নিন। এই টুল এর সাহায্যে আপনি এলেক্সা র‍্যাঙ্ক চেক করা, সার্চ করা ইত্যাদি করতে পারবেন।
৩. আপনার সাইটে এলেক্সা উইডজেট ব্যবহার করুন
এলেক্সা ঐ সাইট বা ব্লগ কে পছন্দ করে যারা তাদের সাইট বা ব্লগ এ এলেক্সা উইডজেট ব্যবহার করে। আপনি আপনার সাইট এর সাইড-বার বা ফুটারে একটি এলেক্সা উইডজেট ব্যবহার করতে পারেন যেখানে আপনার সাইট এর এলেক্সা র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক সহ আরো কিছু ডাটা দেখাবে।
৪. আপনার ব্লগ/সাইট সবসময় হালনাগাদ রাখুন
ব্লগ বা সাইট হালনাগাদ রাখা একটি ব্লগ বা সাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ন। সব-সময় আপনার ব্লগ হালনাগাদ থাকলে আপনে খুব সহজেই সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিসিটির পাবেন, পাশাপাশি এটি আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক কমাতেও সাহায্যে করবে।
৫. ব্লগে ইউনিক পোষ্ট প্রকাশ করুন
ব্লগে সব সময় ইউনিক (কপিরাইট ফ্রি) পোষ্ট পাবলিশ করুন। কখনোই ব্লগে কপিরাইটেড কনেন্ট পাবলিশ করবেন না। এইটা আপনার ব্লগের কীওয়ার্ড র‍্যাঙ্কিং এ খারাপ প্রভাব ফেলবে, সাথে সাথে এলেক্সা র‍্যাঙ্ক এ ও খারাপ প্রভাব ফেলবে।
৬. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুন
ব্লগের এস.ই.ও. এর কাজ করে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুন। সার্চ ইঞ্জিন থেকে যত বেশি ভিজিটর আসবে, আপনার ব্লগের এলেক্সা র‍্যাঙ্ক তত-তাড়াতাড়ি কমবে।
৭. এলেক্সা সম্পর্কে আপনার ব্লগে রিভিউ লিখুন
অনেকে এইটা কে গুরুত্ব দেয়া না। এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য এইটা খুবই গুরুত্ব বহন করে যা আমি নিজ অবিজ্ঞতা থেকে বলতে পারি। আপনার ব্লগ যদি মানি মেকিং, ব্লগিং বা এস.ই.ও. ইত্যাদির উপরে হয় তাহলে আপনি আপনার সাইট এ এলেক্সা সম্পর্কে একটি রিভিউ লিখেন এবং এলেক্সা কে ২/১ টা ব্যাকলিঙ্ক দিন, দেখবেন আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক খুব দ্রুত কমে যাচ্ছে।
৮. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন
এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজ করে। আপনার সাইট এর প্রতিটা পোষ্ট এর লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট এ প্রতিনিয়ত শেয়ার করবেন। এতে করে আপনে অনেক রেফারেল ভিজিটর পাবেন সাথে সাথে আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক ইম্প্রুভ হবে।
৯. ব্লগ কমেন্টিং খুবই কাজের
যেইসব ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক, ডোমেইন অথরিটি, পেজ র‍্যাঙ্ক অনেক ভালো এবং আপনার ব্লগ রিলেটেড, সেই সব ব্লগ এ নিয়মিত কমেন্ট করুন। বিশেষ করে যখন আপনার ব্লগ এ নতুন পোষ্ট পাবলিশ করবেন তারপরে কমেন্ট করুন। তাতে করে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন আর ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক ও খুব তাড়াতাড়ি ভালো হবে।
১০. গেষ্ট পোষ্টিং
আপনি যদি ব্লগিং এ নতুন হয়ে থাকেন তাহলে গেষ্ট পোষ্টিং আপনার জন্য কিছুটা কঠিন হবে। তবে এটি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া, রেফারেল ভিজিটর পাওয়া এবং সাথে সাথে এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য অনেক উপকারি।
আপনার যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
আর হ্যাঁ, এটি বাংলায় লেখা আমার প্রথম ব্লগ পোষ্ট, তাই কোন ভূল-ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন।

কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সেরা ১০টি অফ-পেজ এস.ই.ও টিপস !

ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সেরা ১০টি অফ-পেজ এস.ই.ও টিপস !

ব্লগ বা সাইট এর ভিজিটর বাড়ানোর জন্য এস.ই.ও. (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) খুবই গুরুত্বপূর্ণ যার কারনে অনেক নতুন ব্লগাররাই ব্লগিং এ সফল হতে পারেন না। এস.ই.ও. কে মুলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অন-পেজ এস.ই.ও. এবং অফ-পেজ এস.ই.ও.। আপনার ব্লগের পরিপূর্ণ এস.ই.ও. এর জন্য দুইটাই খুবই গুরুত্ব বহন করে। যদি একটি ভালো-ভাবে করেন আর অন্যটি না করেন তাহলে আপনে সার্চ ইঞ্জিন থেকে ভালো ভিজিটর পাবেন না।
Off Page SEO Techniques

১. সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করুন

সার্চ ইঞ্জিন থেকে অনেক পরিমান ট্রাফিক এবং ভালো মানের ব্যাকলিঙ্ক পাবার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অনেক গুরুত্বপূর্ণ। জনপ্রিয় কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট ইত্যাদি সাইটগুলো ব্যবহার করে খুব সহজেই অনেক রেফারেল ট্রাফিক পাওয়া যায়। আপনি শুধু মাত্র এই সাইটগুলাতে ভালোভাবে প্রোফাইল তৈরী করুন এবং আপনার প্রোফাইলকে ভালোভাবে সাজান। অন্যান্য ব্লগারদের সাথে যুক্ত হোন এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাদের মতামত জানার চেষ্টা করুন। প্রতিনিয়ত আপনার ব্লগ এর নতুন নতুন পোষ্ট এর লিঙ্কগুলো শেয়ার করুন।

২. ব্লগ কমেন্টিং

মানসম্মত ব্যাকলিঙ্ক এবং সেই সাথে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর জন্য ব্লগ কমেন্টিং একটি কার্যকর উপায়। আপনি খুব সহজেই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে অনেক মানসম্মত ব্যাকলিঙ্ক করতে পারবেন যা আপনার ব্লগ এর কীওয়ার্ড র‍্যাঙ্ক করতে অনেক সাহায্যে করবে। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনার ব্লগ এর সিমিলার কিছু ব্লগ খুঁজে বের করুন যাদের পেজ র‍্যাঙ্ক, এলেক্সা রেঙ্ক, ডোমেইন অথরিটি ভালো; তারপর নিয়মিত সেই ব্লগ গুলাতে কমেন্ট করুন। মনে রাখবেন, কমেন্ট করার সময় স্পাম করবেন না, সবসময় গঠনমূলক কমেন্ট করবেন, তাহলেই আপনার কমেন্ট এপ্রুভ হবে।

৩. ডিরেক্টরি সাবমিশন

আপনার ব্লগ এর কীওয়ার্ড র‍্যাঙ্ক করানোর জন্য এবং মানসম্মত ব্যাকলিঙ্ক পাবার জন্য ডিরেক্টরি সাবমিশন এখনো অনেক গুরুত্ব বহন করে। ডিরেক্টরি সাবমিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিরেক্টরি গুলার এলেক্সা র‍্যাঙ্ক, পেজ র‍্যাঙ্ক এবং ডোমেইন অথরিটি যাতে ভালো হয় (ডোমেইন অথরিটি যাতে ২০ এর কম না হয়)। যদি সম্ভব হয় তাহলে প্রতিটা ডিরেক্টরি এর জন্য ভিন্ন-ভিন্ন মেটা-ডিসক্রিপসন, মেটা কীওয়ার্ড আর ডিসক্রিপশন ব্যবহার করবেন। তাহলে খুব তাড়াতাড়ি আপনার লিঙ্ক এপ্রুভ হবে এবং সার্চ ইঞ্জিন থেকে দ্রুত ভালো ভিজিটর পাবেন।

৪. সোশ্যাল বুকমার্কিং

ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সোশ্যাল বুকমার্কিং আরেকটি জনপ্রিয় উপায়। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত আপনে কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন এবং সাথে সাথে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন। ভালোমানের কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট এর রেজিস্ট্রেশন করুন এবং সম্ভব হলে আপনার ব্লগ এর প্রতিটা পোষ্ট শেয়ার করুন।

৫. ফোরাম পোষ্টিং

ফোরাম পোষ্টিং একটি পুরাতন অফ-পেজ এস.ই.ও. টেকনিক যা এখনো অনেক জনপ্রিয়। ফোরাম পোষ্ট এবং সিগনেচার থেকে খুব সহজেই ব্যাকলিঙ্ক পাওয়া যায় যা সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়াতে সাহায্য করে। অনেকেই বলে সিগনেচার লিঙ্ক স্পাম হিসেবে গণ্য করা হয়, কিন্তু আপনি যদি গঠনমূলক পোষ্ট এবং ফোরামে নিয়মিত অংশগ্রহণ করেন তাহলে সিগনেচার লিঙ্ক স্পাম হিসেবে ধরা হয় না।

৬. আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন

আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন ও একটি পুরাতন টেকনিক, এটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে এখনো ভালো কাজে দেয়। আর্টিকেল সাবমিশন এর সাহায্যে আপনি খুব সহজেই ভালো মানের ব্যাকলিঙ্ক এবং অনেক রেফারেল ভিজিটর পাবেন।

৭. গেষ্ট পোষ্টিং

গেষ্ট পোষ্টিং নতুনদের জন্য কিছুটা কঠিন হলেও একটি অনেক কার্যকরী একটি উপায়। এই সাহায্যে অনেক ভালো মানের ব্যাকলিঙ্ক এবং সেই সাথে অনেক রেফারেল ভিজিটর পাওয়া যায়। গেষ্ট পোষ্টিং এর সময় অবশ্যই মনে রাখবেন, আপনে যে ব্লগে গেষ্ট পোষ্ট করবেন সেই ব্লগ যাতে আপনার ব্লগ নিচে এর অনুরূপ হয়।

৮. আর.এস.এস. ফিড ডিরেক্টরি সাবমিশন

আর.এস.এস. ফিড ডিরেক্টরি ভালোমানের ব্যাকলিঙ্ক এর জন্য ভালো একটি উৎস। সার্চ ইঞ্জিন এর সাহায্যে ভালো পেজ র‍্যাঙ্ক এবং এলেক্সা র‍্যাঙ্ক এর কিছু ফিড ডিরেক্টরি খুঁজে বের করুন তারপর সেই ডিরেক্টরিগুলোতে আপনার ব্লগ এর ফিড লিঙ্ক অথবা ব্লগ লিঙ্ক সাবমিট করুন। আপনার ব্লগে যখন নতুন পোষ্ট প্রকাশ করবেন তখন ফিড ডিরেক্টরি সয়ংক্রিয়ভাবে আপনার পোষ্ট তাদের ডিরেক্টরিতে প্রকাশ করবে।

৯. লিঙ্ক এক্সচেঞ্জ

লিঙ্ক এক্সচেঞ্জ আরেকটি পুরাতন অফ-পেজ এস.ই.ও. টেকনিক যা এখনো কার্যকরি যদি আপনি ঠিকমত করতে পারেন। কিছু থার্ড-পার্টি সাইট আছে যেগুলার সাহায্যে আপনি অন্যান্য ব্লগ/সাইট এর সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারবেন। লিঙ্ক এক্সচেঞ্জ এর সময় মনে রাখবেন, আপনে যেই সাইট/ব্লগ এর সাথে লিঙ্ক একচেঞ্জ করতেছেন সেটা যাতে আপনার ব্লগ এর সিমিলার হয়।

১০. ভিডিও মার্কেটিং


ভিডিও মার্কেটিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি অফ-পেজ এস.ই.ও. টেকনিক যা দিয়ে সহজেই সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানো সম্ভব। আপনার ব্লগ রিলেটেড কিছু ভিডিও তৈরি করুন তারপর সেইগুলা ইউটিউভ, ভিমো বা অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট এ পাবলিশ করুন। এতে করে আপনে মান-সম্মত ব্যাকলিঙ্ক ও পাবেন সাথে সাথে রেফারেল ভিজিটর ও পাবেন।

Google Search

The Web Only Soulsbox