Showing posts with label লাইফ স্টাইল. Show all posts
Showing posts with label লাইফ স্টাইল. Show all posts
ওয়াইফাই রাউটারে এসপিআই ফায়ারওয়াল নিরাপত্তা

ওয়াইফাই রাউটারে এসপিআই ফায়ারওয়াল নিরাপত্তা

আমাদের গুরুত্বপূর্ণ সকল ডাটা এই ওয়াইফাই রাউটারের হাত ধরেই আদান-প্রদান হচ্ছে, তাই এর সুরক্ষার প্রয়োজনীয়তাও অনেক বেশি। বেশিরভাগ কর্পোরেটরাই অনেক ভালো মানের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ফায়ারওয়াল ব্যবহার করে তাই তাদের ফায়ারওয়াল সম্পর্কে কিছু বলবনা। আজকে শুধু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব হোম এবং কিছু বিজনেস ক্লাস ওয়াইফাই রাউটারে থাকা এসপিআই (SPI) ফায়ারওয়ালের সাথে। ১৯৯৪ সালে চেক পয়েন্ট সফটওয়্যার নামক প্রতিষ্ঠানটি প্রথম এসপিআই  ফায়ারওয়াল তৈরি করেন।

এসপিআই ফায়ারওয়াল বেসিক আলোচনাঃ

এসপিআই ফায়ারওয়াল

ফায়ারওয়ালের কাজ কিঃ

সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার ফায়ারওয়াল থাকলে ইন্টারনেটের সব ডেটাই ফায়ারওয়ালের মাধ্যমে আসা যাওয়া করে, ফায়ারওয়াল পর্যবেক্ষণ করে প্রতিটা ডেটা/তথ্য/উপাত্ত সিকিউরিটির নিয়মকানুনগুলো মেনে চলছে কিনা।

রাউটারে এসপিআই (SPI= স্ট্যাটফুল প্যাকেট ইন্সপেকশান) ফায়ারওয়ালের কাজ কি?

ওয়াইফাই রাউটার এসপিআই ফায়ারওয়াল নিরাপত্তা সুরক্ষা (2)
বাসা বাড়িতে যে রাউটারগুলো রয়েছে তার বেশিরভাগে বিল্ট ইন ফায়ারওয়াল হিসেবে রয়েছে এসপিআই ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালের কাজও অন্যান্য সাধারন ফায়ারওয়ালের মতই। ডেটা মূলত প্যাকেট আকারে আদান-প্রদান হয়। এসপিআই ফায়ারওয়াল রাউরের মাধ্যমে আদন-প্রদান হওয়া কোন প্যাকেটের অসংগতি পেলেই তা বাতিল করে দেয়। ফলে ওয়াইফাই রাউটার বিভিন্ন ধরনের ইন্টারনেট থ্রেট ও ডেনিয়াল অব সার্ভিস অ্যাটাক থেকে থাকে সুরক্ষিত। ফায়ারওয়ালটির কিছু সংক্ষিপ্ত মেমোরি রয়েছে যা মনে রাখে কোন প্যাকেট কোন আইপি ও পোর্ট থেকে এসেছে এবং কোন প্যাকেটের পর কোন প্যাকেট এসেছে। যার ফলে হ্যাকার কোন প্যাকেট পাঠালে তা ফায়ারওয়াল বাতিল করে দেয়।
তাছাড়াও এই ফায়ারওয়াল দিয়ে আপনি রাউটার থেকে নির্দিষ্ট কোন সাইট ব্লকসহ আরও অনেক সুবিধা পেতে পারেন।
router

ওয়াইফাই রাউটারে ফায়ারওয়াল কিভাবে সেটআপ করবেন?

খুবই সহজ, মাত্র কয়েক ক্লিকেই সেটআপ করতে পারবেন। আধুনিক প্রায় সকল রাউটারে ফায়ারওয়াল ডিফল্ট হিসেবে সেট করাই থাকে। তারপরেও নিজেই চেক করে নিতে পারেন।
১। রাউটারের অ্যাডমিন প্যানেলে লগিন করি
২। টিপি-লিংক, সিসকো, টেন্ডা রাউটার ব্র্যান্ডের ক্ষেত্রে > Security অপশানে যাই
spi-firewall
যাদের সেটিং উপরের চিত্রের মত আছে তাদের কিছুই করতে হবেনা। শুধুমাত্র নিচের চিত্রের মত থাকলে সেটআপ প্রযোজ্য।
টিপি লিংক রাউটারে যে SPI Firewall লেখার পর দুটি রেডিও বাতন/ গোল দুটি চিহ্ন দেখা যাচ্ছে।
িগীাৈোতত-2
এই ছবির মত থাকলে Enable লেখার বাম পাশের গোল বৃত্তে ক্লিক করুন।
enableEnable লেখা বৃত্ত/ রেডিও বাটনের মধ্যের অংশটিতে কালো চিহ্ন আসলে নিচের চিত্রের মত সেইভ বাটনে কিল্ক করুন।
enable-2
এরপর পেইজ রিফ্রেশ হলেই কাজ শেষ।
একইভাবে সিসকো রাউটার-
এসপিআই ফায়ারওয়াল
তো হয়ে গেল ওয়াইফাই রাউটার সুরক্ষা ব্যবস্থায় এসপিআই ফায়ারওয়াল সেটিং। গড়ে তুললেন নিরাপদ ইন্টারনেট ভ্রমন ব্যবস্থা :)

কেমন লাগলো জানাতে ভূলবেন না। আর সমস্যা হলে জানাবেন মন্তব্যের ঘরে :)

পর্ণ দেখার সময় আপনার স্মার্টফোন নষ্ট হতে পারে

পর্নোর কারণে অ্যানড্রয়েডচালিত স্মার্টফোনে ক্ষতিকারক ম্যালওয়ার ঢুকে যেতে পারে। ছবি :ইনডিপেনডেন্টপর্নো দেখা শুধু মস্তিষ্কের জন্যই ক্ষতিকর নয়, এ কারণে আপনার প্রিয় স্মার্টফোনটিও নষ্টহতে পারে। সম্প্রতি অ্যানড্রয়েডচালিত স্মার্টফোনে পর্নোবিষয়ক নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের ফলে এতে ক্ষতিকারক ‘ম্যালওয়ার’ ঢুকে যায়। পরে এটি স্মার্টফোনকে অকার্যকর করেফেলে।ম্যালওয়ার বলতে সফটওয়্যার, প্রোগ্রাম বা ভাইরাস বোঝায়, যা কোনো যন্ত্রপাতির ক্ষতি করে।এখানে অ্যানড্রয়েডের যে ম্যালওয়ারের কথা বলা হচ্ছে, তা বিশেষ ধরনের ‘লক স্ক্রিন’ সফটওয়্যার।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, বিশেষ পর্নো অ্যাপ ডাউনলোড করার ফলে নির্দিষ্ট ম্যালওয়ার অ্যানড্রয়েডচালিত স্মার্টফোনের মধ্যে ঢুকে পড়ে। পরে এটি স্মার্টফোনে ইনস্টল হওয়ার অনুমতি চায়। একবার অনুমতি দেওয়া হলে স্মার্টফোনে বিশেষ লক স্ক্রিন দেখা দেয়। এই লক কোনোভাবেই খোলা সম্ভব হয় না। ফলে স্মার্টফোনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।প্রযুক্তি বিশেষজ্ঞদের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানায়, সাধারণত কম্পিউটার বা স্মার্টফোন‘সেফ মোডে’ চালিয়ে কোনো ম্যালওয়ার মুছে দেওয়া যায়। তবে অ্যানড্রয়েডে যে ম্যালওয়ারের কথা বলা হচ্ছে, সেটি নিজে থেকে কোনো স্মার্টফোনের ‘সেটিংস’ পরিবর্তন করে দেয়। ফলে সেফ মোডে গিয়েও স্মার্টফোন ঠিক করার কোনো উপায় থাকে না।কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, ক্ষতিকারক ম্যালওয়ারে আক্রান্ত স্মার্টফোনটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করে ঠিক করার উপায় আছে, যা বেশ কষ্টসাধ্য। আর এ পদ্ধতি ব্যবহারে প্রযুক্তিতে ভালো জ্ঞান থাকাও আবশ্যক।
পায়ের আঙ্গুলের কেনিচিপা থেকে নিন 100% মুক্তি

পায়ের আঙ্গুলের কেনিচিপা থেকে নিন 100% মুক্তি

পায়ের আঙ্গুলের কেনিচিপা থেকে নিন 100% মুক্তি ।
অনেকে পায়ের আঙ্গুলে কেনিচিপার কারনে সরকারি চাকরি পান না ।তারা এর থেকে নিন 100% মুক্তি ।
1.প্রথমে যে আঙ্গুলে কেনিচিপা সে আঙ্গুল গরম দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন ।
2.এবার Closeup পেষ্ট কেনিচিয়া লাগান ।
3.সকালে ঘুম থেকে উঠে দেখুন কেনিচিপা আর নেই ।
4.এইভাবে কয়েক দিন করুন ইনশাআল্লাহ ভাল হয়ে যাবে ।

Google Search

The Web Only Soulsbox